জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র কর্মী সমাবেশ–২০২৫

আবির খান 
জেলা প্রতিনিধি, জামালপুর 

বকশীগঞ্জে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ পরিণত হয় জনসভায়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জননেতা  জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।

কর্মী সভায় তিনি নিজেকে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের সংসদ সদস্যের প্রার্থী ঘোষণা করেন। এ সময় তিনি বলেন বিগত ১৭ বছর আমার এলাকার উন্নয়নে আমি কোন কাজ করতে পারিনি,আমাকে কাজ করতে দেয়া হয়নি এবং আমি কোন সুযোগ পাইনি।আমি আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই, শিল্প কারখানার উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ,কৃষি খাতে উন্নয়ন, শ্রমিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন,জনগণের মানবিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মানবিক বোকশীগঞ্জ বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে  বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জননেতা  জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন,
যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন সেদিন থেকে বিএনপির জোয়াড়ে ভাসবে দেশ।

তিনি তারঁ বক্তব্যে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমি সকলের মাঝে ঐক্য দেখতে চাই, কোনো ভেদাভেদ দেখতে চাই না, আমি বকশিগঞ্জ এর জনগণের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। 

সমাবেশে উপজেলা, পৌর বিএনপি  সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ও বকশীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মীসভা জনসভায় পরিণত হয়।

কর্মীসভায় উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, তারা শতভাগ আশাবাদী দল এবার তাদের প্রাণপ্রিয় নেতা মিলাদ ভাইক (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে  মনোনয়ন দিবেন এবং মিল্লাত ভাইকে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন।কর্মীসভায় উপস্থিত সাধারণ জনগণ আরো বলেন ২০০১সালে তাদের প্রিয় মিল্লাত ভাই নির্বাচিত হয়ে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এর ব্যাপক উন্নয়ন করেছেন, এবারে নির্বাচনে জয় লাভ করে (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জকে) একটি মানবিক ও আধুনিক উপজেলা পরিণত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

1

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

2

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

3

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

4

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

5

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

6

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

7

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

8

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

9

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

10

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

11

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

12

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

13

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

14

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

15

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

16

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

17

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

18

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

20