জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 মোহাম্মদ গোলাম মোস্তফা

জামালপুরের বকশীগঞ্জে “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

দলের উপজেলা শাখার সভাপতি ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা, যারা হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।

শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেন, মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু প্রমুখ।

  অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নেতা ও চেয়ারম্যান ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

  সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

1

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

2

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

3

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

4

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

5

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

6

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

7

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

8

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

9

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

10

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

11

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

12

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

13

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

14

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

15

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

16

হান্নান মাসউদকে হত্যার হুমকি

17

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

18

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

19

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

20