আজ বৃহস্পতিবার (২৯ মে) আনুমানিক সকাল সাড়ে ছায়টার সময় ফেনী থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী যাত্রীবাহী স্টার লাইন বাসটি দাগনভূঞা উপজেলা পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে আনুমানিক ২০/২৫ জন যাত্রী ছিল। তন্মধ্যে ৬ জন আহত হন। ৫ জনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে কল করা হয়। উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় প্রাথমিক উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় জনগন।
স্থানীয়রা জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। তবে গাড়ির ভেতরে এখনো কোন যাত্রী রয়ে গেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন