জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ

​ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হাবিবুর রহমান 


​হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি এবং গাজীপুরে ইসকন সদস্য কর্তৃক মুসলিম শিশু ধর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খড়িবাড়ি বাজারে স্থানীয় মুসলিম জনতার আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
​বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হামজা। তিনি তার বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "মুসলমানের দেশে মুসলমানকেই টার্গেট করে ইসকন বাংলাদেশে থাকতে পারবেনা।"
​
​মুফতি আমির হামজা ইসকনকে 'উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে বলেন, "উগ্রবাদী হিন্দুরা ১৯৬৬ সালে ইসকন গঠনের পর থেকেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও আফগানিস্তান নিয়ে 'রামরাজ্য' প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় এসব অঞ্চলে যেন হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের নাম-নিশানা না থাকে।"
​তিনি অভিযোগ করে বলেন, "এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, এবং সাংবাদিকতাসহ সকল সেক্টরে হাত দিয়েছে। ইসকন সদস্যরা বসে বসে মুসলমানদের বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্র করে যাচ্ছে।"

​মুফতি আমির হামজা দেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরেও ইসকনকে নিষিদ্ধ না করার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, "এরপরেও আমরা দেখছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাদের পূজা মণ্ডপে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে, পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, যারা মুশরিক তারা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না।"

​তিনি আরও বলেন, "আজকে এই উগ্রবাদীরা মসজিদের ইমামদের টার্গেট করেছে, মুসলমানদের শিশু কন্যা শিশুদের টার্গেট করেছে, মুসলিম শিশুদের ধর্ষণ করছে। মুসলমানদের টার্গেট করে ইসকন বাংলাদেশে আর থাকতে পারবে না। তাদের অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।"
​বিক্ষোভ সমাবেশে মুফতি আমির হামজা ছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া সহ অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন এবং ইসকনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

1

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

2

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

3

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

4

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

5

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

6

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

7

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

8

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

9

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

10

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

11

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

12

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

13

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

14

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

15

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

16

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

17

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

18

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

19

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

20