মোঃ সাজ্জাত হোসেন সোহান
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে পড়ে  নুরুউদ্দিন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  (২৪ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভা সংলগ্ন ইন্টারচেঞ্জ ফ্লাইওভার থেকে পড়ে এই ঘটনা ঘটে। 
নিহত নুরুউদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী  কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি  পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 
পুলিশ সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে ৪০ দিনের ১ চিল্লা দিতে তাবলীগ জামাতে এসেছিলো নুরুউদ্দিন। আর মাত্র ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সাথে মঙ্গলবার  বিকেলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার দেখতে এসেছিল সে। তখন অসাবধানতাবশত ফ্লাইওভারের উপর থেকে নিচের আন্ডারপাস সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রাতে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  
ভাঙ্গা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুরুউদ্দিন নামক এক কিশোর ব্রিজ থেকে পড়ে মারা গেছে। পরিবারের আবেদনে তার লাশ আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

1

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

2

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

3

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

4

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

5

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

6

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

7

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

8

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

9

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

10

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

11

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

12

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

13

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

14

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

15

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

16

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

17

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

18

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

19

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

20