জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

মোঃ সোহান
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরো তিন যুবক আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।

এতে গুরুতর আহত হন শাহিন সিকদার নামে এক যুবক । পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন শিকদার  উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে বাকি তিনজনকে আহত অবস্থায় নগরকান্দা উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পারভেজ মাতুব্বর, সুমন শেখ ও এনামুল।  তাহাদেরকে পুলিশ পাহারায় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি। এই ঘটনায় একটি মামলা হবে, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

1

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

2

অবশেষে জনতার হাতে আটক আলম

3

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

4

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

5

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

6

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

8

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

9

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

10

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

11

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

12

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

13

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

14

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

15

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

16

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

17

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

18

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

19

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

20