চট্টগ্রাম: ফটিকছড়িতে আলোচিত লোকমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রমজান (৫৫) অবশেষে ২৯ বছর পর র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর এলাকা থেকে আটক করা হয়।
২৭ মে (মঙ্গলবার) সকালে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের অলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মোঃ রমজান কাঞ্চননগরের মৃত নরুল আলম সওদাগরের পুত্র।
উল্লেখ্য, তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় দায়েরকৃত আলোচিত মামলা নং ১২(১০)৯৬, ধারা ৩০২/৩৪, দায়রা নং-৯/২০০০, জিআর নং-৯২/৯৬ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। দীর্ঘ ২৯ বছর ধরে পলাতক থাকা এই আসামিকে অবশেষে আইনের আওতায় আনা সম্ভব হলো।
গ্রেফতার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে মোঃ রমজানকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়।
মন্তব্য করুন