জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে আওয়ামীলীগ- ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, দু'জন গ্রে'প্তা'র

আহমদ উল্লাহ  
চট্টগ্রাম প্রতিনিধি  

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের আধারে ঝটিকা মশাল মিছিল করেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে কয়েকজন যুবক হেলমেট ও মুখোশ পরে মশাল হাতে মিছিল করছে। তবে নেতৃত্বদাতা আওয়ামী লীগ নেতা মো. জাহিদ মুখ খোলা অবস্থায়ই ছিলেন। ভিডিও প্রকাশের পর বিএনপি - জামায়াতের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান এবং পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে নানা মন্তব্য প্রকাশ করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে নানুপুর সৈয়দ পাড়ার এরশাদুল আলম ও ঢালকাটা এলাকার রহমত হোসাইন হৃদয় নামে দুইজনকে গ্রে'প্তা'র করে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই মাজহার বলেন, স্বৈরাচার সরকার পতনের পর থেকে এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুইজনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

1

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

2

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

3

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

4

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

5

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

6

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

7

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

8

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

9

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

10

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

11

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

12

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

13

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

14

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

15

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

16

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

17

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

18

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

19

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

20