জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমের বিয়ে, ৮ মাসের শিশু রেখে স্ত্রীকে জবাই স্বামীর

এমদাদুল হক মুনতাসির।।

কর্ণফুলীর চরপাথরঘাটায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা ইছানগর ডায়মন্ড এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মহিলর নাম রেশমা আক্তার রুমা (১৮)। আত্মহত্যার চেষ্টাকারী তার স্বামী ইব্রাহীম (২০)। বর্তমানে ইব্রাহীম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ভাড়া বাসার ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আত্মীয়রা টিনের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা ইব্রাহীমকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং রুমার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে।

রুমার ফুফু পেয়ারা বেগম জানান, তার ভাতিজি ও জামাই ১৩ দিন আগে তাদের শিশু কন্যাকে নিয়ে বেড়াতে আসেন। দুই বছর আগে প্রেম করে তাদের বিয়ে হয়। গত দুই সপ্তাহে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি বলে তিনি দাবি করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এখনও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

1

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

2

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

3

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

4

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

5

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

6

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

7

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

8

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

9

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

10

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

11

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

12

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

13

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

14

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

16

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

17

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

18

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

19

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

20