জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারীরা

তরু খান
গাইবান্ধা  পলাশবাড়ীতে  গ্রাহকের বসতবাড়ীতে প্রিপেইড মিটার লাগাতে গিয়ে স্থানীয় জনতার প্রতিবাদ ও রোষানলে পড়ে গাড়ী নিয়ে পালিয়ে যায় নেসকো'র কর্মকর্তা  কর্মচারীরা। 

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার  পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে। ঐ ইউনিয়নের ফতেপুর গ্রামে বসতবাড়ীতে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার স্থাপনের সময় স্থানীয় জনতা ও নেসকোর গ্রাহকগণ প্রতিবাদ জানায়,এসময় উত্তেজিত জনতার রোষানলে পালিয়ে যায় নেসকোর কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটি চক্র উপজেলা জুড়ে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

অপরদিকে,প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি গঠন করেছে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন। 

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির নেতারা দাবী করেন,পরবর্তীতে কেউ যদি প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করে তাহলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দিলে তার দায়ভার নেসকো কর্তৃপক্ষকেই নিতে হবে।।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

1

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

2

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

3

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

4

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

5

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

6

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

7

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

8

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

9

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

10

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

11

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

12

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

13

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

14

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

15

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

16

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

17

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

18

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

19

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

20