জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

  
আবদুর রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান আসনে বাইরে থেকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দলটির বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক পদত্যাগ করেছেন। তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে এরফানুল হক জানান, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এবং বান্দরবান জেলা সদস্য সচিবসহ দলের সব দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তিনি উল্লেখ করেন, শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল নাগরিক ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্য সামনে রেখে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠিত হলেও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপির একাধিক সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন।
তার অভিযোগ, দল গঠনের পর তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

বান্দরবান আসনে প্রার্থী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য বান্দরবানের বাইরে থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মসম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে। পাহাড়ের বাস্তবতা ও সংগ্রাম না বোঝা একজন ব্যক্তিকে প্রার্থী করা স্থানীয় জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।
পোস্টে তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন এবং নিজেও ভোট দেবেন বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলা সভাপতির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বান্দরবান-৩০০ নং আসনের এনসিপির প্রার্থী ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ শাহ সুজাউদ্দিন বলেন, এই পদত্যাগ প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ। এটি একটি পুরোনো খেলা। জেলা সদস্য সচিব দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার পদত্যাগ নির্বাচনি মাঠে কোনো প্রভাব ফেলবে না।বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

1

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

2

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

3

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

4

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

5

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

6

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

7

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

8

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

9

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

10

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

11

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

12

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

13

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

14

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

15

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

16

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

17

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

18

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

19

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

20