জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল হক সাহিন 

 
নওগাঁর পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার সময় সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের 

কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

1

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

2

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

3

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

4

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

5

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

6

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

7

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

8

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

9

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

10

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

11

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

12

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

13

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

14

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

15

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

16

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

17

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

18

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

19

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

20