জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ আরিফুল হক সাহিন।।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত পোরশা গড়ি” ¯গানের আলোকে নওগাঁর পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। র‌্যালি শেষে উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নওগাঁর দিক নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এছাড়াও সোমবার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

1

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

2

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

3

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

4

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

5

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

6

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

7

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

8

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

9

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

10

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

11

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

12

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

13

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

14

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

15

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

16

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

17

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

18

নওগাঁয় শীতের আগমনী বার্তা

19

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

20