জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের প্রশিক্ষণ

মোঃ আরিফুল হক সাহিন 
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পোরশা উপজেলায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪১ জন প্রিসাইডিং অফিসার, ২২৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪৪৭ জন পোলিং অফিসারসহ ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা অংশ নেন।


প্রশিক্ষণে ভোট গ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচনকালীন আচরণবিধি, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অপরিহার্য। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

1

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

2

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

3

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

4

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

5

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

6

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

7

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

8

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

9

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

10

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

11

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

12

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

13

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

15

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

16

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

17

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

18

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

20