জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পিতার সম্পত্তির লোভে বড় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ

সম্পত্তির লোভে বড় বোন আঞ্জুয়ারাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে। এমনকি আপেল মাহমুদ সম্পত্তির লোভেই পরিকল্পিতভাবে নিজের মেয়ের সাথে ভাগ্নের বিয়েও দিয়েছিলেন। গাইবান্ধা প্রেসক্লাবে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। 
লিখিত বক্তব্যে আঞ্জুয়ারা বেগম বলেন, তার পিতার বাড়ি গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর গ্রামে। পিতা আব্দুল আউয়ালের মৃত্যুর পর থেকে এলাকার মাস্তান মধু মিয়ার কুপরামর্শে ছোট ভাই আপেল মাহমুদ আঞ্জুয়ারা বেগমের পরিবারের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করেন। বিভিন্ন সময়ে টাকাও দাবি করতেন। তার স্বামী ঝামেলা এড়াতে আপেল মাহমুদকে টাকাও দিতেন। গত দুবছর আগে একমাত্র ছেলে আতিকুল ইসলাম নয়নের সাথে আপেল মাহমুদের দ্বিতীয় মেয়ে আশরাফি আকতার অন্তরার বিয়ে হয়। এই বিয়ে ছিল একটি পরিকল্পিত নাটক। মূলত মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্যই ৫ লাখ ৩৫ হাজার টাকা দেনমোহরানা ধার্য করে আপেল তার মেয়ের সাথে বড়বোন আঞ্জুয়ারার ছেলের বিয়ে দেন। বিয়ের ৬ মাস পর থেকেই আপেল মাহমুদ মেয়ের তালাক নেয়ার জন্য মানবাধিকার সংগঠনে অভিযোগ দেন। পরে হয়রানি করার জন্যই যৌতুকের মামলা দিয়ে ৫ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। আপেল মাহমুদ ও তার স্ত্রী সোমা বেগমের দুর্ব্যবহারের কারণে ৪ বছর যাবৎ পিতার বাড়িতে যেতে পারেন না আঞ্জুয়ারা ও স্বামী নজরুল ইসলাম। 
তিনি আরও বলেন, ইতিমধ্যেই ছোট ভাই আপেল মাহমুদ দেনমোহরানার টাকাসহ বিভিন্ন অজুহাতে কয়েক লাখ টাকা ধার হিসেবে হাতিয়ে নিয়েছেন। পিতার সম্পত্তির ৩২ শতক জমি ও ধার নেয়া টাকা যাতে পরিশোধ করতে না হয় সেজন্য সবসময় তাদেরকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করে। এরই জের ধরে ছোট ভাই আপেল মাহমুদ, তার স্ত্রী সোমা বেগম, মেয়ে আশরাফি আকতার অন্তরা ও অনন্যা আকতার এবং তাদের কুপরামর্শদাতা মধু মিয়া দেশীয় অস্ত্রসহ গত শুক্রবার বিকেলে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলোপাথারি মারপিট করে আঞ্জুয়ারাকে হত্যার চেষ্টা চালায়। অস্ত্রের আঘাতে তার কান ও শরীর জখম হয়। এসময় তার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় তারা। আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রæত সটকে পড়ে। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা, দোষী আপেল মাহমুদ ও সঙ্গীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

1

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

2

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

3

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

4

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

5

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

6

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

7

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

8

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

9

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

10

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

11

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

12

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

13

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

14

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

15

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

16

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

17

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

18

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

19

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

20