জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা শুরু

  মোঃ শরিফুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–১ (কাজিপুর ও আংশিক সদর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল  সভাপতি  জননেতা সেলিম রেজা তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।আজ  সকালে তিনি তার পিতা, কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান  মরহুম আফজাল হোসেন সরকারের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় বিএনপি ও  অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


এ সময় সেলিম রেজা বলেন, “আমার পিতা মরহুম আফজাল হোসেন সরকার আজীবন কাজিপুরের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তার আদর্শ অনুসরণ করে কাজিপুরবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “বিগত  সময়ে সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র সংকটের মুখে পড়েছিল। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং কাজিপুর উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করা হবে।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সেলিম রেজার নির্বাচনী প্রচারণা শুরুর মাধ্যমে কাজিপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এলাকায় গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

2

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

3

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

4

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

5

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

6

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

7

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

8

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

9

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

10

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

11

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

12

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

13

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

14

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

15

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

16

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

17

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

18

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

19

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

20