মোঃ আবদুর রহিম মেহেদী
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ছুটিতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ১ জুন, কোথাও আবার ছুটি শুরু ৩ জুন।
এবার ছুটির ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিন বন্ধ, আবার কোথাও মাত্র ১০ দিন ছুটি। সবচেয়ে বেশি ২৫ দিনের ছুটি পাচ্ছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী-ঈদুল আজহার ছুটি আগামী ১ জুন থেকে শুরুর কথা থাকলেও তার আগের দুদিন (৩০-৩১ মে) সাপ্তাহিক ছুটি পড়ছে। এতে ছুটির শুরুর আগে সবশেষ ক্লাস হবে বৃহস্পতিবার (২৯ মে)।
ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। লম্বা ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ছে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার; দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও জুনের শুরু থেকে লম্বা ছুটি থাকছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে মোট ২১ দিন। ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী—সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ, প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদরাসা) ও এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে পড়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী-১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

1

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

2

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

3

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

4

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

5

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

6

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

7

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

8

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

9

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

10

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

11

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

12

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

14

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

15

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

16

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

17

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

18

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

19

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

20