জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে স্বামীর সাথে অভিমানে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে বিষপানে শাহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (৭ জুলাই)  পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বলছে স্বামী জুয়া খেলার সাথে সমপৃক্ত থাকায় অভিমান করে বিষপান করেন তিনি। এদিকে মৃত্যুর আসল কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মৃত শাহিনুর আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী। ওই গৃহবধূ স্বামী পরিত্যক্ত অবস্থায় গত দেড় মাস আগে তসলিম উদ্দীনের সাথে পারিবারিক ভাবে দ্বিতীয় বিয়েতে বসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত ছিলেন ওই নারী। তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল আমবাড়ি গ্রামে। গত দেড়মাস আগে পঞ্চগড়ে তসলিমের সাথে পারিবারিক ভাবে দ্বিতীয় বিয়ে হয় তার। তসলিম জুয়া খেলার সাথে যুক্ত ছিলেন। বাড়িতে ঠিকঠাক না আসা- এবং জুয়া খেলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এর মাঝে গত ৫ জুলাই (শনিবার) ওই নারী বাড়িতে বিষপান করলে দুপুরে চিকৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এদিকে ঘটনার পর তার বাবার বাড়িতে খবর দেয় তসলিম। সোমবার চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন ওই নারী।
তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শন তৈয়ব আলী সময় সংবাদকে বলেন, ওই নারীর বাবার বাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ নাই।  মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত আসলে মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাতে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান  জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

1

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

2

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

3

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

4

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

5

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

6

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

7

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

8

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

9

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

10

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

11

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

12

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

13

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

14

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

15

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

16

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

17

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

18

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

19

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

20