জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী বিদ্যালয়ের মাঠে টার্মিনাল নির্মাণ পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন

Ebrahim Ali।।


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পৌর শহরে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের এই ঐতিহাসিক খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। এটি বেআইনি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ বলে তারা দাবি করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন-
১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আগের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতেও এই মাঠ যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।
উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে রাস্তায় নামে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

1

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

2

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

3

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

4

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

5

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

6

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

7

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

8

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

9

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

10

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

11

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

12

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

13

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

14

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

15

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

16

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

17

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

18

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

19

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

20