জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

কাজী আতিকুর রহমান।।
নড়াইল-যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের সাথে বাসটির ধাক্কা লাগলে সামনের কাঁচ ভেঙে বাসের ভেতরে বাঁশ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক যাত্রী আবু জাফরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে প্রাথমিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই তার অবস্থার অবনতি ঘটে। নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রোববার মুন্সিগঞ্জে আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ কর্মকর্তার মৃত্যুতে রাতেই নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান। সোমবার সকালে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেয়া হবে নিজ গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

1

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

2

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

3

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

4

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

5

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

6

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

7

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

8

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

9

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

10

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

11

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

12

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

13

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

14

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

15

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

16

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

17

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

18

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

19

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

20