কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্র মাদক কারবারি আটক

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে। সে ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প ও সদর থানার একটি দল উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ আসলাম শেখ নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নড়াইল সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা রয়েছে যা চলমান বলে জানা গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির বলেন, সেনা ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

1

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

2

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

3

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

4

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

5

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

6

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

7

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

8

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

9

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

10

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

11

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

12

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

13

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

14

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

15

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

16

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

17

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

18

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

19

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

20