আরিফ মাসুম
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন


নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণী অনশনে বসেছেন হাসিকুল মোল্যা ওরফে সাব্বির নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে।শুক্রবার (২৩ মে) বেলা ১২টার দিকে ওই তরুণী লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের প্রবাসী হাসিকুল এর বাড়িতে অনশনে বসেন।

তরুনী অভিযোগ করে বলেন, " হাসিকুলের সঙ্গে আমার ৮ মাস আগে টিকটকে পরিচয় হয়। এক পর্যায়ে আমি ডিভোর্সি জেনেও সে আমাকে বিয়ে করবে বলে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়। এসময় সে বিয়ে করবে বলে আমাকে ফুসলিয়ে গোপন ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে আমি ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানালে সে আমার গোপন ভিডিও ও ছবি আমার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। আমি নিরুপায় হয়ে হাসিকুল এর বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে করুক তার পরিবার আমাকে মেনে নিক না হলে আমি আত্মহত্যা করব।"

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাসিকুল মোল্যা ওরফে সাব্বির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত হাসিকুল এর পিতা হায়দার মোল্যা উপস্থিত সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন ও বাড়িতে অনশনরত তরুণীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। এর একপর্যায়ে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। 

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ওই তরুণীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

1

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

2

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

3

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

4

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

5

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

6

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

7

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

8

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

9

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

10

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

11

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

12

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

13

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

14

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

15

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

16

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

17

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

18

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

19

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

20