কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে পশু হাটে অতিরিক্ত ইজারা রাখায় খোকনকে ৪০ হাজার জরিমানা


সেনাবাহিনীর সতর্কবার্তা অমান্য করে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া কোরবানির হাটে (গরু-ছাগল) সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় অব্যাহত রাখায় এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদার খোকনকে (৫০) এ জরিমানা করা হয়। এতে জনমনে স্বস্তি ফিরেছে।  
নড়াইল সদর আর্মিক্যাম্প থেকে সেনাবাহিনীর নিয়মিত টহল দল মাইজপাড়া হাটে নজরদারির সময় দেখতে পায় ইজারাদার খোকন সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। খোকন নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গরু প্রতি এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত আদায় করেন। অথচ সরকারি হার অনুযায়ী গরু প্রতি ইজারা ৬০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা নির্ধারিত আছে।
গরু-ছাগল ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, খোকন দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। এ টাকা আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও ক্রেতাদের দেন না তিনি।
প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে খোকনকে অবৈধ টাকা আদায় বন্ধ করতে মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই স্থানীয় সূত্রে আবার খবর আসে খোকন আগের মতোই অতিরিক্ত টাকা আদায় করছেন। এ খবর পেয়ে সেনাবাহিনী আবার হাটে গিয়ে অভিযুক্ত খোকনকে আটক করেন। এরপর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ শুরু করেছে। 
এ ঘটনা শুধু নড়াইলের মাইজপাড়া হাটের ক্ষেত্রে নয়, বরং দেশের অন্য হাটবাজারেও চলমান অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শক্তবার্তা বহন করছে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এ ধরণের পদক্ষেপ, জনগণের স্বার্থেই প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

1

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

2

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

3

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

5

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

6

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

7

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

8

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

9

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

10

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

11

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

12

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

13

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

14

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

15

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

16

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

17

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

18

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

19

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

20