রূপক মুখার্জি
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে তিলক্ষেত থেকে পচা-গলা অবস্থায় মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং  লক্ষীপাশা ইউনিয়নের কোলা-বয়রা সীমান্ত এলাকার একটি তিলক্ষেত থেকে পচাগলা  অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (২৩ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনসহ
কয়েকজন কৃষক মাঠের কর্তনকৃত তিল তুলতে গেলে প্রচণ্ড দুর্গন্ধ অনুভব করেন। এ সময় তারা পচাগলা অবস্থায় একজন মহিলার লাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ঘটনাটি লোহাগড়া 
থানা পুলিশকে অবহিত করা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন মহিলার মরদেহ এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ গলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, 
মরদেহের ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ মনে করছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার উদঘাটনের দাবী  জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

2

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

3

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

4

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

5

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

6

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

7

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

8

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

9

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

10

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

11

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

12

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

13

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

14

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

15

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

16

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

17

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

18

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

19

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

20