জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে চোরকে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

কাজী আতিকুর রহমান।।

চুরি করতে ঘরে ঢুকেছিলেন একদল চোর। শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরদের দেখে ফেলেন তিনি৷ এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিককে কুপিযে জখম করেন চোরেরা। গতকাল সোমবার মধ্যরাতে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
চোরের হাতে জখম ওই বাড়িওয়ালার নাম আশরাফ মোল্যা (৫৪)।  তিনি নড়াইল সদর উপজেলার বগুড়া গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। আশরাফ পেশায় কৃষক । 
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আশরাফ ও তাঁর পরিবারের সদস্যরা। আনুমানিক রাত একটার দিকে কয়েকজন চোর তাঁদের বেড়া কেটে বারান্দার একটি কক্ষে ঢোকেন। সেখানে ধান রাখা ছিল। চোরেরা ধান চুরি করার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় বাড়ির মালিক আশরাফের। তখন তিনি লাইট হাতে নিয়ে বারান্দার কক্ষের দিকে যান। এসময় চোরদের মধ্যে একজন চোরকে আশরাফ চিনে ফেলেন। এতেই বাঁধে বিপত্তি। চিনে ফেলায় হত্যার উদ্দেশ্যে আশরাফের মাথা ও  বাম হাতে কুপিয়ে জখম করে।  এসময় আশরাফের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও আশেপাশে লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় চোরেরা। পরে আশরাফকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফের ছেলে লিপটন মোল্যা বলেন, " এর আগেও একবার আমাদের এখান থেকে ধান চুরি হয়েছিল। কিন্তু চোরকে ধরা যায় নি। গতকাল আবার চুরি করতে আসলে একজন চোরকে আমার বাবা চিনে ফেলেন। এ কারণে আমার বাবাকে হত্যার চেষ্টা করে তাঁরা। তবে এ যাত্রায় আমার বাবা বেঁচে গেছেন। আমাদের ধারণা, এর আগেরবারও এরাই ধান চুরি করেছিল। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে এসেছিল।'' 
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

1

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

2

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

3

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

4

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

5

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

6

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

7

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

8

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

9

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

10

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

11

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

12

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

13

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

14

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

15

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

16

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

17

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

18

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

19

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

20