জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, সংঘবদ্ধভাবে হত্যার অভিযোগ পরিবারের

মো: ফখর উদ্দিন।।

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজির চর গ্রাম থেকে মো. মাহফুজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে কাজির চর গ্রামের হাসমত উল্যার বাড়ির ছায়েদুল হকের ঘর থেকে তার লাশ উদ্ধার করে সুধারাম মডেল থানার পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে বাড়ির রান্না ঘরের পেছনে পেয়ারা গাছে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত মাহফুজ ওই গ্রামের ছায়েদুল হকের ছেলে। তিনি পেশায় রাজমেস্ত্রী ছিলেন।
নিহতের চাচা মো. মাফুউল্যা জানান, দীর্ঘদিনের বন্ধু সোহাগ বিদেশ যাওয়ার আগে তার স্ত্রী-পরিবারের খোঁজ নিতে মাহফুজকে অনুরোধ করেছিলেন। পরবর্তীতে সোহাগের স্ত্রী আছমা আক্তার টিকটক ভিডিও ও অশ্লীল কনটেন্ট মাহফুজকে পাঠানো শুরু করেন। এ বিষয়টি পরিবারের নজরে আসার পর প্রতিবাদ করলে শুক্রবার সকালে মাহফুজের বাবা বিষয়টি সোহাগের পরিবারকে জানান।
এরপর বিকালে আছমা আক্তার, তার ভগ্নিপতি শাহীন ও ভাই সবুজ মাহফুজের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা করে হত্যার হুমকি দেয়। এমনকি ভিডিও কলে বিদেশে থাকা সোহাগও হুমকি দেন বলে দাবি পরিবারের।
নিহতের বাবা ছায়েদুল হক অভিযোগ করে বলেন, “সোহাগের স্ত্রী আছমা বারবার কু-প্রস্তাব দিয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাইতো। আমরা প্রতিবাদ করায় শুক্রবার রাতে সোহাগের দুলাভাই শাহীনের নেতৃত্বে আছমা, সবুজসহ সংঘবদ্ধ হয়ে মাহফুজকে হত্যা করে। পরে তাকে পেয়ারা গাছে বেঁধে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়।”
সুধারাম মডেল থানার এসআই জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

1

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

2

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

3

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

4

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

5

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

6

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

8

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

9

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

10

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

11

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

12

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

13

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

15

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

16

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

17

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

18

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

19

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

20