জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

শাহাদাৎ বাবু।।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। 

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফয়েজ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জিয়া উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মনজুরুল আমিন রাসেল।

আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালী একটি উপকূলীয় জেলা হওয়ায় মৎস্য সম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। একই সঙ্গে নদী ও উপকূলীয় এলাকায় মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলার সেরা মৎস্য চাষী, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—
মোহাম্মদ আলাউদ্দিন, আলাউদ্দিন ফিশারিজ, বদরপুর সদর নোয়াখালী। 
সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা উন্নয়ন সংস্থা নোয়াখালী। মাহাবুবুর রহমান, ফিস লিমিটেড, রসুলপুর, বেগমগঞ্জ। আবু নাসের খান, ভাই ভাই পোল্ট্রি এন্ড ফিশারিজ, মুছাপুর, কোম্পানীগঞ্জ। 
এর মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছেন সদর উপজেলার বদরপুরের সফল মৎস্য উদ্যোক্তা মোহাম্মদ আলাউদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি মৎস্য খাতে কাজ করে আসছেন এবং আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন বাড়িয়েছেন, অন্যদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ১০০ জনের অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। স্থানীয় অনেক বেকার যুবক তার প্রকল্পে কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। মাছ চাষে তার সফলতা শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং জেলা ও জাতীয় পর্যায়ে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

আলাউদ্দিন ফিশারিজের এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে মৎস্য খাত বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির এক বড় হাতিয়ার হতে পারে। আলাউদ্দিন ফিশারী সত্ত্বাধিকারী মুহম্মদ আলাউদ্দিন এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনে যারা সহযোগিতা করেছেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং স্বপ্ন পূরণ মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যসহ যারা পরামর্শ দিয়ে পাশে থেকেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

1

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

2

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

3

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

4

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

5

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

7

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

8

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

9

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

10

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

11

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

12

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

13

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

14

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

15

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

16

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

17

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

18

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

19

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

20