জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

 মো: ফখর উদ্দিন
নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে ৫ শতাংশ জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। সে ক্ষেতে তারা ধান চাষ করে আসছে। শনিবার সকালে তার বাবা ধান ক্ষেত পরিষ্কার করতে যায়। ওই সময় একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব, নুরউদ্দিন ধান খেতে কৃষকের বাবা বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা হামলা চালায়। একপর্যায়ে তারা সেখানে কৃষক জামালের বাম হাত ভেঙে দুভাগ করে দেয়, মাথায় কুপিয়ে জখম করে এবং বুকের মধ্যে খন্তা দিয়ে আঘাত করে। এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তারা। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

1

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

2

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

3

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

4

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

5

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

6

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

7

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

8

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

9

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

10

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

11

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

12

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

13

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

15

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

16

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

17

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

18

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

19

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

20