জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় জেরে বাড়িতে হামলা- লুটপাটের অভিযোগ

 মুখলেছুর রহমান হীরা  
 নেত্রকোনার বারহাট্টায়  মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলায় উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে অনিক ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বারহাট্টা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিদের হুমকিতে বাড়িছাড়া আহত অনিক ইসলাম।

অভিযোগ উঠেছে নৈহাটি এলাকার বজলু মিয়ার ছেলে মানিক মিয়া,মৃত জয়নালের ছেলে রেহান মিয়া,সজুদ মিয়ার ছেলে পলাশ ও পিয়াসের  নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে থাকলেও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা মাদকের প্রকাশ্য আস্তানা হয়ে যায়।ভুক্তভোগী অনিক ইসলাম ২০২৫ এর অক্টোবরে এলাকাবাসীকে সাথে নিয়ে একটি মাদকবিরোধী মানববন্ধন করে।সেই মানববন্ধনে অনিক ইসলাম মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দিলে আসামীরা পূর্বেও নৈহাটি বাজারে অনিকের দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।সর্বশেষ অনিক ইসলামের বাড়িতেও মানিক মিয়ার নেতৃত্বে রামদা ও দেশীয় অস্ত্র সহ হামলা করে ভাংচুর ও লুটপাট করে আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। 

অনিক ইসলাম  অভিযোগ করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মানিক মিয়া ও তার লোকজন তাকে হুমকি ও  নানাভাবে হেনস্থা করে আসছে। বিভিন্ন সময় অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবারের ছেলেরা গ্রামের বাড়িতে যেতে পারছেন না।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মিয়ার  সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম।কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি এই বিষয়ে অবগত নই।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম  জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

1

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

2

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

3

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

4

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

5

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

6

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

7

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

8

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

9

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

10

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

11

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

12

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

13

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

14

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

15

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

16

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

17

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

18

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

19

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

20