জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম করবো — পার্থ

মাহে আলম মাহী

ভোলা সদর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর জোট সমর্থিত প্রার্থীর পক্ষে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপি ও বিজেপি'র যৌথ আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা সদর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম করবো ইনশাআল্লাহ।” তিনি বলেন, ভোলার মানুষের জীবনযাত্রার মান দীর্ঘদিনেও তেমন পরিবর্তন হয়নি এবং ভোলার উন্নয়নের জন্য এই সেতু এখন সময়ের দাবি।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে পার্থ বলেন, তার রাজনীতিতে বেড়ে ওঠা ভোলাবাসীর চোখের সামনেই। তার সবচেয়ে বড় পরিচয়—তিনি প্রয়াত নাজিউর রহমান মঞ্জু (মঞ্জু মিয়া)-এর ছেলে। তিনি দাবি করেন, মঞ্জু মিয়া ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন।
তিনি বলেন, “আমার বাবাকে বিশ্বাস করে আপনারা ঠকেন নাই। এবার আমাকে বিশ্বাস করে দেখেন—ঠকবেন না ইনশাআল্লাহ। ভোলার উন্নয়ন আমাদের হাত ধরেই হবে।”
২০০৮ সালের প্রসঙ্গ টেনে পার্থ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আশ্রয় ও দায়িত্বে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বিরোধী দলে থেকেও সংসদ, রাজপথ ও টকশোতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।
বিএনপির স্থানীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। বিএনপি–বিজেপির ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই ভোলায় শান্তিপূর্ণ রাজনীতি সম্ভব।
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনীতি করার সমালোচনা করে পার্থ বলেন, কেউ যদি জান্নাতের টিকিট বিক্রির কথা বলে, তবে তা ধর্মের অপব্যবহার। তিনি বলেন, ভোট চাইতে সমস্যা নেই, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না। “নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বড়”—বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা জমি দখলের অভিযোগ নেই। ভবিষ্যতেও কোনো অন্যায় বরদাস্ত করা হবে না বলে তিনি আশ্বাস দেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রাইসূল আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘদী ইউপি সাবেক চেয়ারম্যান আবু নোমান মোঃ ছফিউল্লাহ এবং ভোলা সদর উপজেলা যুবদল সভাপতি বিল্লাল হোসেন প্রমূখ।
সমাবেশে বিএনপি ও বিজেপির স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

1

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

2

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

3

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

4

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

5

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

6

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

7

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

8

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

9

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

10

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

11

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

12

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

13

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

14

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

15

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

16

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

17

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

18

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

19

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

20