জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

 

 

রহমত আরিফ 

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

  নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নত হয়নি। আমরা মনে করি দ্রুতই তা উন্নত হবে।
 
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে।
 
মির্জা ফখরুল বলেন, এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।
 
বিএনপির এই নেতা বলেন, ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক রাজনৈতিক স্পস্ট  জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আমরা একমত পোষণ করি একই সাথে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যমে সমাধান করা উচিত।
ভারত প্রসঙ্গে তিনি আরো বলেন, একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে। আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

1

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

2

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

3

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

4

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

5

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

6

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

7

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

8

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

9

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

10

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

11

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

12

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

13

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

14

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

15

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

16

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

17

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

18

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

19

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

20