জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে

জুলকার জাহি

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তাঁর এই সফরে নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি কেবল ধানের শীষের পক্ষে ভোটই চাননি, বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং ধর্মের রাজনৈতিক অপব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ছয় দিনের সফরে কক্সবাজারে এসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোট বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে, তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না। একই সঙ্গে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যারা ‘যারা তাদের ভোট জান্নাত পাবে প্রচার করতেছে, তাদের বিরুদ্ধেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

 

ষড়যন্ত্র ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক:
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্রের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। তারা কারা
—আপনারা জানেন। কিন্তু আপনারা কি সে সুযোগ দেবেন? বাংলাদেশের মানুষ কি সে সুযোগ দেবে? গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।’

 

২০০৮ সালের নির্বাচন ও ওয়ান–ইলেভেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওয়ান–ইলেভেনের সরকার কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছিল। গণতন্ত্র ফিরে পেতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে—রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণ–অভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি।’আওয়ামীলীগ সরকার তাখে গোম করেছিল হত্যার উদ্দেশ্য ।কিন্তু আল্লাহর রহমতে সফল হয়নি। আমি আপনাদের কাছে আবার পিরে এসেছি। দল ক্ষমতায় আসলে তিনি এলাকায় উন্নয়ন করে যাবেন ।

খালেদা জিয়ার অসুস্থতা ও আপসহীনতা:
বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ‘এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি আজ অসুস্থ এবং ষড়যন্ত্রের শিকার। তাঁর শরীরে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাঁকে বিদেশে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি, দেশেও সুচিকিৎসা পাননি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্বে দিন কাটাতে হয়েছে। এত অত্যাচার সত্ত্বেও তিনি দুঃশাসনের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে আপস করেননি।’ তিনি দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য উপস্থিত জনতা ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উন্নয়ন ভাবনা ও মাতারবাড়ি বন্দর:
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মহেশখালী মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের উদ্যোগ আমরাই নিয়েছিলাম। মহেশখালী বন্দর হলে, চকরিয়া হবে শহর। চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেক হবে। আমি সেই স্বপ্ন দেখি না, যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারের উন্নয়ন অগ্রাধিকারে থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

1

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

2

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

3

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

4

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

5

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

6

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

7

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

8

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

9

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

10

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

11

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

12

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

13

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

14

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

15

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

16

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

17

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

18

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

19

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

20