জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

মোঃ রাতুল হাসান লিমন

নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়াকে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন হাইকোর্ট। সংবিধানের আলোকে এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

 
বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে বাংলাদেশের সব নাগরিকের জন্য মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া ১৬ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়।
এর আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করার প্রশ্নে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলে জানতে চাওয়া হয়—দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য পানির সরবরাহ রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কি না এবং নিরাপদ পানি পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায়ে বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার রক্ষা ও বাস্তবায়ন করা রাষ্ট্রের বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের বিষয়ে সরকারের দায়িত্ব আরও স্পষ্ট হলো এবং ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

1

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

2

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

3

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

4

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

5

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

6

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

7

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

8

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

9

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

10

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

12

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

13

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

14

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

15

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

16

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

17

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

18

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

19

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

20