রবিউল বাপ্পী
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিজ স্কুল মাঠে ট্রাকচাপায় শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

​তিতাস আহম্মেদ 

কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব-আব্দালপুর গ্রামে নিজ স্কুলের মাঠে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুনায়েদ (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুনায়েদ একই গ্রামের মো. লালন জোয়ার্দ্দারের ছেলে এবং ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

​স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চলাকালে জুনায়েদ স্কুলের মাঠে খেলছিল। ওই সময় স্কুলের পাশেই বালুবাহী একটি ড্রাম ট্রাক দাঁড়িয়েছিল। ট্রাকটি ঘোরানোর সময় জুনায়েদ পেছনের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ট্রাকটি ঘোরানোর সময় কোনো হেলপার বা পেছনের কোনো গ্লাস ছিল না। জুনায়েদ ট্রাকের চাকার পাশেই ছিল এবং ট্রাকটি পেছনে ঘোরার সময় তার নিচে চাপা পড়ে।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুন বলেন, "আমরা তখন ক্লাসে ছিলাম। হঠাৎ শুনতে পাই সে ট্রাকের নিচে পড়ে মারা গেছে। এমন ঘটনায় আমরা সবাই মর্মাহত।"
​শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের স্কুলের কোনো সীমানাপ্রাচীর নেই। ফলে স্থানীয়রা স্কুলের মাঠ বিভিন্ন কাজে ব্যবহার করে, যা শিক্ষার্থীদের জন্য বিপদ ডেকে আনে।

​হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পরিবার নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নিয়েছে।যদি মামলা হয় তবে কার্যকারী পদক্ষেপ নিবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

1

যে ঐতিহ্য হারাবার পথে

2

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

3

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

4

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

5

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

6

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

7

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

8

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

9

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

10

মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আ

11

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

12

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

13

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

14

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

15

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

16

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

17

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

18

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

19

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

20