মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে ২২ কেজি গাজা সহ দুই যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি গাজা সহ তোফাজ্জল হোসেন (২৫) ও হৃদয় আহম্মদ (২০) নামে দুই যুবক হাতে-নাতে আটক হয়েছে। সোমবার (২রা জুন) ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহসড়কের মুশুল্লী নামক স্থানে অটোগাড়ীযোগে মাদক নিয়ে যাওয়ার সময় ওই দুই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের ‘ক' সার্কেল এর একটি টিম। জানাগেছে, তোফাজ্জল হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কান্দিাপাড়া গ্রামের রইছ মিয়ার পুত্র এবং হৃদয় আহম্মদ একই গ্রামের বিল্লাল মিয়ার পুত্র। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভাগীয় এসআই আমেনা বেগম, জহিরুল ইসলাম ভুইয়া ও মুহাম্মদ আমিনুল কবির সহ একটি রেইডিং পার্টি গঠন করে নান্দাইল উপজেলাধীন মুশুল্লী বাজারস্থ মুশুল্লী ডিগ্রী কলেজ গেইটের সামনে থেকে মহাসড়কের উপর থেকে তাদেরকে অটোগাড়ী সহ আটক করে। এসময় আটককৃতদের দেহ ও গাড়ীতে তল্লাশী চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ১৪টি প্যাকেটে ২২ কেজি গাজা, ১টি বাটন মোবাইল ও একটি নীল রঙ্গের ব্যাটারী চালিত অটোগাড়ী জব্দ করা হয়। পরে এসআই মুহাম্মদ আমিনুল কবির বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, মাদক সেবী ও মাদক দ্রব্য ব্যবসায়ীদের কোন রকম ছাড় দেওয়া হবে না। মাদক পাচারকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সযোগিতা করুন, তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

1

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

2

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

3

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

4

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

6

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

7

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

8

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

10

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

11

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

12

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

13

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

14

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

15

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

16

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

17

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

19

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

20