জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত গ্রেফতার

মোঃ ইকবাল হোসেন খান 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদের ২ জন ডাকাত গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
৬ জানুয়ারি মঙ্গলবার মধ্য রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে একটি ট্রাক ও লোকজন দেখে এসআই কামরুজ্জামান  জিজ্ঞেসাবাদের জন্য সিগনাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরবচ্ছিন্ন ভাবে ধাওয়া করে চৌকস পুলিশ সদস্য এসআই কামরুজ্জামান, নেতৃত্বে  ডাকাতদলের ২ জনকে নাগরপুর সদরের তালতলা এলাকা থেকে আনুমানিক ভোর রাত ৩ টার সময় দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিষ্ট্রেশনবিহীন একটি (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় বাকি অন্তত ১৫ জন পালিয়ে যায়। 
এ ঘটনায় নাগরপুর থানায়, ৩ নং ধারায়  ০৬.০১.২০২৬ নং মামলা দায়ের করেছে থানা পুলিশ। এ মামলায় ৬ জনের নামে আসামি  উল্লেখ্যসহ অজ্ঞাত ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিষ্ট্রেশন বিহীন ট্রাকের মালিকানা সনাক্ত করেছে থানা পুলিশ। যার প্রকৃত মালিক নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আকতারাইলের কান্দাপাড়া-সাক্ষিপাড়া গ্রামের মতিয়ারের ছেলে রাব্বি। 
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ধরনের চুরি, ডাকতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিপূর্ব থেকেই সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। 
নাগরপুর থানার (অফিসার তদন্ত) আব্দুল কুদ্দুস জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নাগরপুর থানায় প্যানেল কোড দণ্ডবিধি ৩৯৯, ৪০২ ধারায় একটি মামলা দায়ের করে আসামিদের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

1

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

2

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

3

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

4

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

5

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

6

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

7

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

9

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

10

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

11

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

12

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

13

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

14

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

15

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

16

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

17

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

18

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

19

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

20