জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

 


  এম জিশান পারভেজ

নতুন সাজে সাতটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’ অপুর পোস্ট করা স্থিরচিত্রে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানা রকমের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘এই লুকে তুর্কি নায়িকার মতো লাগছে।’ কেউ লিখেছেন, ‘আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।’



চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৯৩ লাখের বেশি। অপুর নতুন সাজের পোস্ট করা এসব স্থিরচিত্রে ২০ ঘণ্টায় ২১ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য হয়েছে দেড় হাজারের বেশি এবং পোস্টটি শেয়ার করেছেন ১৬৩ জন।



মাঝে বেশ কিছুদিন নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে ছিলেন না অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। সম্প্রতি একসঙ্গে দুই সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন অপু বিশ্বাস।



কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ ছবিতে অপুর বিপরীতে নায়ক হয়েছেন সজল আর বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ। ছবি দুটি এ বছরের ঈদ উৎসবে মুক্তির কথা রয়েছে—তেমনটাই জানিয়েছেন ছবি দুটির পরিচালকেরা।



দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিটি দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এই ছবি মুক্তি পায়। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।



‘কোটি টাকার কাবিন’ দিয়ে শাকিব খানের সঙ্গে পর্দাযাত্রা শুরু হয়ে তা চলে দীর্ঘ এক যুগের মতো। এই সময়ে শাকিব–অপু জুটি ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এই দুই তারকার সর্বশেষ মুক্তি পাওয়া ছবির নাম ‘পাঙ্কু জামাই’।



২০২৪ সালে অপু বিশ্বাস অভিনীত মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। সে বছরের ভালোবাসা দিবসে মুক্তির পর ছবিটির কারণে নতুন করে আলোচনায় আসেন অপু।



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

1

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

2

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

3

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

4

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

7

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

8

আ. লীগ ঘোষিত ঢাকা লকডাউনেও দোহারে স্বাভাবিক জীবনযাত্রা

9

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

10

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

11

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

12

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

13

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

14

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

15

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

16

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

17

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

18

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

19

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

20