জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন ডিসির হাত ধরে বদলে যাচ্ছে সিলেট

সুমন আহমদ খান।।

অস্থিরতা ও নানা অভিযোগের ভিড়ে নতুন আশার আলো হয়ে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছেন মো. সারওয়ার আলম। দায়িত্ব গ্রহণের পর থেকেই জোরালো ও দূরদর্শী উদ্যোগে তিনি নজর কেড়েছেন প্রশাসন থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যেও। দুর্নীতি ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান, নগর উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে বাস্তবমুখী পরিকল্পনা এবং জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
দায়িত্ব নেওয়ার পরপরই রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ডিসি সারওয়ার আলম। সাদাপাথর লুট, অবৈধ বালু উত্তোলন, পর্যটন বিকাশ ও কর্মসংস্থানসবকিছুতেই বাস্তবমুখী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রশাসনে দুর্নীতির কোনো স্থান নেই। দালালচক্র ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
নগর উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণেও রয়েছে তাঁর সুপরিকল্পিত দৃষ্টি। সিলেটের প্রাচীন স্থাপনা কিনব্রিজে আর বসবে না হকার, ব্রিজটি শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। সেতুটির দুই পাশে প্রবেশপথ বন্ধ করে মোটরসাইকেল চলাচল রোধেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তাছাড়া আলী আমজদের ঘড়িঘরের পাশে স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কেরও সম্মানজনক সমাধান এনেছেন নতুন ডিসি। নাগরিক আপত্তির প্রেক্ষিতে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে তিনি দেখিয়েছেন জনমত ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।
হকারমুক্ত ফুটপাথ, ট্রাক পার্কিং সমস্যার সমাধান, পরিষ্কার-পরিচ্ছন্ন শহর এবং নগরের অন্তত ৫০টির বেশি সমস্যার সমাধানে সরেজমিনে কাজ শুরু করেছেন তিনি। চাঁদনীঘাট এলাকা থেকে জঞ্জাল অপসারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে তিনি সরাসরি পরিদর্শনে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।
জেলা প্রশাসক সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট শহর এক নতুন পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে এমন আশাবাদ এখন শহরজুড়ে। সেবার স্বচ্ছতা, উন্নয়নে গতি এবং ঐতিহ্য রক্ষার এই সমন্বিত উদ্যোগই নতুন ডিসিকে আলাদা করে তুলেছে।
সিলেটবাসী এখন আশায় বুক বেঁধেছে নতুন ডিসির হাত ধরেই বদলে যাবে প্রিয় শহর, গড়ে উঠবে পরিচ্ছন্ন, উন্নত ও নাগরিকবান্ধব এক আধুনিক সিলেট।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

1

সত্যি চুমু নাকি এআই

2

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

4

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

5

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

6

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

7

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

8

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

9

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

10

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

11

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

12

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

13

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

14

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

15

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

16

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

17

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

18

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

19

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

20