জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিনেশন দাখিল

আবু সায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনে (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী জনতার এমপি জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তার মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, নওগাঁ-১ আসনে দৃঢ় সংগঠন ও দীর্ঘদিনের গণসংযোগের ভিত্তিতে এ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব ও রাজনৈতিক গতিশীলতার কারণে জাতীয় নির্বাচনে সবসময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
 কৃষিভিত্তিক অর্থনীতির এই অঞ্চলে কৃষক, শ্রমজীবী মানুষ ও প্রান্তিক ভোটারদের মতামত নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
মনোনয়ন দাখিলের পর প্রতিক্রিয়ায় জনাব মোস্তাফিজুর রহমান বলেন,
“এ আসনের মানুষের উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়েই আমি কাজ করতে চাই। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা পেলেই নওগাঁ-১ আসনকে উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চার আদর্শ আসনে রূপান্তর করা সম্ভব।”
এ সময় তিনি শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এ আসনে বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় রয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম। দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে লড়বেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

1

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

2

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

3

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

4

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

5

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

6

শামীম তালুকদার স্ব পদে বহাল।

7

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

8

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

9

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

10

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

11

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

12

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

13

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

14

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

15

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

16

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

17

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

18

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

19

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

20