জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলার মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

মোঃ মমিন আলী 

নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারের পর ধ্বংস করে দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পল্লির চিহ্নিত মাদক কারবারিরা। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন বলেন, ইদানিং ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরি ও বিক্রির কারবার জমজমাট হয়ে উঠে। এ পল্লির ডলি ঋষি এবং তার স্বামী সুমন ঋষির পাশাপাশি অখিল ঋষি, দুলাল ঋষি, বীরেন ঋষিসহ আরও অনেকে এ পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এরপর লোকজনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। এ পল্লিকে মাদকমুক্ত করতে স্থানীয় লোকজনের সহায়তায় মাদক বিরোধী কমিটি গঠন করা হবে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

1

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের

2

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

3

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

4

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

5

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

6

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

7

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

8

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

9

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

10

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

11

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

12

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

13

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

14

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

15

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

16

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

17

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

18

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

19

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

20