নওগাঁ প্রতিনিধি, মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁ–বগুড়া বাইপাস মহাসড়কের পাশে সারিবদ্ধ শতাধিক তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ লাইনের কাজের অজুহাতে পরিকল্পনাহীনভাবে পরিণত গাছগুলো কেটে ফেলা হয়েছে, যা একপ্রকার ‘গাছ হত্যা’। এতে সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। এলাকাবাসীর ভাষ্য, গাছগুলো ঝুঁকিপূর্ণ না হলেও বিকল্প ব্যবস্থা না নিয়ে কাটা হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা ও লাইনের রক্ষণাবেক্ষণের স্বার্থেই কিছু গাছ অপসারণ করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।