নাজমুল হক
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় গাঁজাসহ আরিফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫-৪০ হাজার টাকা। 
গ্রেপ্তার আরিফ হোসেন (৪৫) বদলগাছী উপজেলার কুশারবাড়ী গ্রামের আজিম উদ্দিনের ছেলে। 
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পার-সোমবাড়ী বাজার হতে কীর্তিপুর রোডের চকগোপাল এলাকায় একটি চক্র মাদক কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা সেই এলাকায় বৃহস্পতিবার (১৫মে) সকাল থেকে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে ১ কেজি গাঁজাসহ আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার নামে পূর্বেও অনেক মাদক মামলা রয়েছে এবং সে গ্রেপ্তারও হয়েছিল। শুক্রবার (১৬ মে) দুপুর ১ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

1

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

2

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

3

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

4

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

5

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

6

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

7

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

8

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

9

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

10

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

11

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

12

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

13

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

14

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

15

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

16

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

17

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

18

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

19

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

20