মোঃ হামিদুর রহমান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নওগাঁর সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) বিকেল ৩টায় উপজেলা রিক অফিসে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর সাপাহার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।
অনুষ্ঠান আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে এবং সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সিনিয়র ম্যানেজার (মনিটরিং) রিক কেন্দ্রীয় কার্যালয় আব্দুল আলিম, জোনাল ম্যানেজার রিক দিনাজপুর জোন ওলিউল ইসলাম, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম রনি জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

1

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

2

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

3

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

4

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

5

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

6

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

7

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

8

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

9

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

10

বিজয় দিবস উদযাপন

11

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

12

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

13

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

14

নওগাঁয় শীতের আগমনী বার্তা

15

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

16

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

17

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

18

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

19

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

20