জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু


এমডি রনি ইসলাম
১৭ই নভেম্বর ২০২৫ মান্দা থানায় বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী  টিপু গনমিছি ও লিফলেট বিতরণের আয়োজন করেন মান্দা থানার ফেরিঘাটে। উক্ত গনমিছিলে থানার সর্বস্তরের হাজার হাজার জনগণ উপস্থিত হন। মান্দা থানার ইতিহাসের সবচেয়ে বড় গণ মিছিল হিসাবে মনোনীত করেন উপস্থিতি জনতা।

সাধারন জনগনের অংশগ্রহণে ফেরিঘাট গোল চত্বর রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। সকাল থেকেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ ঢলে পড়েন মিছিলের অগ্রভাগে।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, মান্দার বিশাল জনসমাগম প্রমাণ করে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ভাষায়, মান্দার মানুষ আবারো পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

মিছিল-পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, "মান্দার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে কার্যকর পরিবর্তন আনাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসাই

আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।" তিনি আরও বলেন, নওগাঁ-৪ আসনের দীর্ঘদিন

উন্নয়ন বঞ্চিত মানুষদের উন্নয়নের  সময় এসেছে। গণমানুষের সিদ্ধান্ত আমার বলে মনে করি । তিনি বলেন আমি ৩২ বছর ধরে আপনাদের সঙ্গে আপনাদের সেবায় নিয়োজিত আছি খরা দুর্যোগ বন্যা মহামারি  সব সময় আমি আপনাদের পাশে থেকে সেবা করেছি এবং বাকিটা জীবন আমি আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।তিনি মান্দা থানার স্কুল কলেজ এবং শিক্ষা ব্যবস্থার উপর চরমভাবে নজরদারি করার আশ্বাস দেন জনগণকে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের থানা সভাপতি মোজাম্মেল হক মুকুল,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি,  প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিন, সমবায় দলের থানা সভাপতি মতিন মুরাদ, যুবদলের কর্মী মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার, হাজার নেতা-কর্মী।

এসময় বক্তারা বলেন, মান্দার মানুষের দীর্ঘদিনের আস্থা ও প্রত্যাশার প্রতীক হিসেবে ধানের শীষ মাঠে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তারা আশা করেন-আগামী নির্বাচনে মান্দার জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ধানের শীষের পক্ষে রায় দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

1

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

2

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

3

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

4

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

5

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

6

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

7

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

8

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

9

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

10

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

11

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

12

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

13

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

14

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

15

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

16

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

17

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

18

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

19

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

20