জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য -২০২৫ এর উদ্বোধন

মোঃ ফরহাদ হোসেন।।

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ রক্ষায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সারা দেশের মতো নওগাঁর বদলগাছী উপজেলাতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক।
উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সম্প্রদায়ের সদস্যরা।
বক্তারা বলেন, দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে নদ-নদীতে অভয়াশ্রম সৃষ্টি, মাছের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিতকরণ এবং উৎপাদিত মাছের সঠিক বাজারজাতকরণ জরুরি।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, দেশীয় মাছ আমাদের ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্মকে এ স্বাদ পৌঁছে দিতে হলে এখনই সম্মিলিতভাবে মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্যোগী হতে হবে। অভয়াশ্রম সৃষ্টি ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিও ঘোষণা করা হয়।
সবশেষে মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩জন মৎস্যজীবির মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

1

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

2

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

3

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

4

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

5

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

6

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

7

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

8

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

9

দরিদ্রদের মাংস গেল কার পাতে

10

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

11

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

12

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

13

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

14

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

15

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

16

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

17

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

18

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

19

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

20