লাবু
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ ধামরাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই ধামরাই উপজেলার চত্বরে মানববন্ধন ও রেলির আয়োজন করা হয়।রেলিতে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিদওয়ান আহমেদ রাফি সহকারী কমিশনার ভুমি, ধামরাই,ঢাকা।জনাব সৈয়দ শাহানুর ইসলাম রিপন সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ধামরাই ঢাকা। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলতাফ হোসেন লাবু সাধারণ সম্পাদক আমরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, আরো উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ ও স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধন শেষে উপজেলার তিনতলায় অবস্থিত হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দুর্নীতি নির্মূলে সবাইকে সজাগ থাকতে হবে কোথাও দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। সভাপতি বলেন দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি বিদ্যমান দেশের উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি, দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করতে হবে দেশকে এগিয়ে নিতে হলে।
মন্তব্য করুন