Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

মো নাছির উদ্দীন বাবু  

 স্বৈরাচার আওয়ামী লীগ ও খু*নী হাসিনার পতনের পর সারাদেশে যখন আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার চলছে, তখন বান্দরবানের চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে এখনো ধরাছোঁয়ার বাইরে ৭ বারের অবৈধ এমপি বীর বাহাদুর উ শৈ সিং—যিনি তিন দশকের বেশি সময় ধরে পাহাড়ে একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েম করেছিলেন।


২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪—পাতানো, রাতের ভোট আর বিনাভোটের নির্বাচনে জিতে তিনি বান্দরবানকে বানিয়েছিলেন ব্যক্তিগত রাজত্ব। প্রশাসন, আদালত, টেন্ডার, জেলা পরিষদ, উপজেলা-ইউনিয়ন পরিষদ—সবকিছু চলতো তার ইশারায়। বলা হতো, তার নির্দেশ ছাড়া বান্দরবানে গাছের পাতাও নড়ে না। কথাটা যে কতটা সত্য, সেটা আজ তার অপরাধের পাহাড় দেখলেই বোঝা যায়।


• ভয়, দমন আর নীরবতার রাজনীতি


    তার শাসনামলে বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবিরসহ কোনো বিরোধী শক্তি বান্দরবানে স্বাভাবিক রাজনীতি করতে পারেনি। মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন আর ভয় দেখিয়ে বিরোধীদের ঘরছাড়া করা হয়েছিল।

২০১৫ সালে ৪৫ জন স্কুলপড়ুয়া ছাত্রকে শিবির ট্যাগ দিয়ে গ্রেপ্তার, ২০২৩ সালে ৯ জন নিরীহ যুবককে তুলে নিয়ে জেল-জুলুম—সবই হয়েছে তার নির্দেশে বা তার ছত্রছায়ায়। ২০১৭ সালের ১৮ জুন বান্দরবান সরকারি কলেজের ছাত্র ও শিবির নেতা মো. জয়নাল আবেদীনকে প্রকাশ্য দিবালোকে গুম করা হয়। আজও তার কোনো খোঁজ নেই।


• জুলাই আন্দোলন ও রক্তের দায়


 ২০২৪ সালের জুলাই আন্দোলনে বান্দরবানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে তার প্রত্যক্ষ নির্দেশে। ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, প্রাণনাশের হুমকি দিয়েছে। ৪ আগস্ট দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলার প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

জুলাইয়ের হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজও এই ব্যক্তি বিলাসবহুল বাড়িতে আরামে দিন কাটাচ্ছে—এটাই সবচেয়ে ভয়ংকর প্রশ্ন।


• দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদের পাহাড়


 দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় ৩৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ। তার স্ত্রী মে হ্লা প্রু ও সন্তানদের নামে বিদেশে বিপুল সম্পদ, নেপাল ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাচার করা অর্থ।

১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটির বেশি টাকা জমা, সন্দেহজনক উত্তোলন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ—সবকিছুর প্রমাণ আদালতে। আদালত তার ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে, ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে, বান্দরবানে কোটি কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে। তবুও প্রশ্ন একটাই—গ্রেপ্তার কোথায়?


•‘নব্য সুশীলদের’ মায়াকান্না ও ভণ্ডামি


 আজ কিছু নব্য সুশীল বীর বাহাদুরের জন্য মায়াকান্না শুরু করেছে। তাদের একটাই প্রশ্ন করা দরকার—

১৭ বছর ধরে যখন পাহাড়ে দুর্নীতি, গুম, খুন, ভোট ডাকাতি চলছিল, তখন আপনারা কোথায় ছিলেন?

তার শালা, ব্যবসায়িক পার্টনার, আওয়ামী চেয়ারম্যানদের হাজার কোটি টাকার দুর্নীতি কি তিনি জানতেন না?

১৪, ১৮, ২৪-এর ভোট ডাকাতি, লামায় মন্দির হামলায় নিরীহ মানুষকে ফাঁসানো, শিক্ষার্থী নির্যাতন, বিরোধীদের ঘরছাড়া—এসব কিছুই কি তার অজানা ছিল?


যদি তিনি এসব না জানেন, তাহলে তিনি ফেরেশতা নন—তিনি সবচেয়ে বড় শয়তান। আর যদি জানতেন, তবে তিনি সরাসরি অপরাধের নির্দেশদাতা।


• পতনের পরও ষড়যন্ত্র


 সরকার পতনের পরও জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ ও আওয়ামী স*ন্ত্রা*সীদের নিয়ে তার বাড়িতে গোপন বৈঠক চলছে। পাহাড়কে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের পরিকল্পনা হচ্ছে। প্রশাসনের নীরবতা এই ষড়যন্ত্রকে আরও সাহসী করে তুলছে।



 দুর্নীতি, অর্থপাচার, গুম, খুন, টেন্ডার বাণিজ্য, ভোট ডাকাতি আর ফ্যাসিবাদ—সব মিলিয়ে বীর বাহাদুর উ শৈ সিং কেবল একজন রাজনীতিক নন, তিনি একটি সিস্টেমেটিক অপরাধ ব্যবস্থার মুখ।

জুলাইয়ের শহীদ আবরার ফাহাদ, শহীদ উসমান হাদির রক্তের ওপর দাঁড়িয়ে এই মাফিয়া আর জামাই আদরে থাকতে পারে না।


স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রতি স্পষ্ট দাবি—

অতিদ্রুত বীর বাহাদুরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

এতে দেরি হলে পাহাড়ের আগুন আবার জ্বলে উঠবে, আর তার দায় রাষ্ট্রকেই নিতে হবে।


 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

1

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

2

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

3

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

4

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

5

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

6

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

7

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

8

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

9

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

10

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

11

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

12

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

13

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

15

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

16

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

17

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

18

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

19

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

20