জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দয়া করে দ্রুত নির্বাচন দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দ্রুত নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার শেষ করে দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি দেন। তা না হলে দেশে অনেক পুনরায় কিছুই ঘটে যেতে পারে বলে এমনটাই আশঙ্কা ফখরুলের।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংযোগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও জনগণকে উদ্দেশ্য করে বলেন, হাসিনা কি আর দেশে ফিরতে পারবে! যদি ফেরে আপনারা তার হাতে হ্যান্ডকাফ পরাবেন।  এমনটাই দাবি বিএনপির মহাসচিব এর। হাসিনা শিশু-কিশোর ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে হাসিনা। তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুল ভারতের কাছে হাসিনাকে ফেরত চান। কারণ তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুলের আশঙ্কা, নির্বাচন যদি দেরিতে হয় তবে হাসিনা চলেও আসতে পারে।
তিনি আরও বলেন, ‘আমরাই ভাগ করে রাখছি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। গ্রামে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।
১৯৪৭ সালের দেশভাগের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তখনো মিলেমিশে থেকেছি। আমাদের শান্তি নষ্ট করার জন্য সেসময় ওপরে যারা ছিল, তারা আমাদের মাঝে গণ্ডগোল বাধিয়ে দিতো। আমরা বিভাজনের দিকে যাবো না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা

1

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

2

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

3

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

4

হালদায় জাল ও বড়শি জব্দ

5

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

6

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

7

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

8

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

9

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

10

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

11

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

12

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

13

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

14

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

15

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

16

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

17

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

18

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

19

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

20