জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন এ জেড এম জাহিদ হোসেন

  মো. মশিউর রহমান 

দিনাজপুর-৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়নপত্র যাচাই শেষে এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যান। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিতা-মাতার কবর এবং দিনাজপুরের উন্নয়নের অন্যতম কান্ডারি, তাঁর বড় বোন প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

1

আমন ধানের ফলন ভালো

2

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

3

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

4

অবশেষে কৃষকের মুখে হাসি

5

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

6

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

7

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

8

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

9

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

10

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

11

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

12

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

13

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

14

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

15

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

16

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

17

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

18

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

19

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

20