জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

 মোঃ মশিউর রহমান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে—সে লক্ষ্যে দিনাজপুর জেলার সকল সীমান্ত এলাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়া প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার পরপরই একই দিন সন্ধ্যা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম জোরদার করে। পাশাপাশি সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসীকে সীমান্ত এলাকায় সনাক্ত করা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ আরও জানায়, ভবিষ্যতেও কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে সন্ত্রাসবিরোধী অভিযান, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প

1

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

2

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

3

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

4

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

5

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

6

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

7

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

8

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

9

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

10

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

11

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

12

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

13

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

14

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

15

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

16

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

17

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

18

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

19

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

20